রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
কবুতর ধরতে গিয়ে প্রাণ গেলো যুবকের

কবুতর ধরতে গিয়ে প্রাণ গেলো যুবকের

Sharing is caring!

অনলাইন ডেক্স: নাটোরের বড়াইগ্রামে বৈদ্যুতিক খুঁটি বেয়ে কবুতর ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন তারেক বাবু (১৯) নামের এক যুবক।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার বনলতা রিফ্যাক্টরি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

ফ্যাক্টরির সিকিউরিটি গার্ড শাহাব উদ্দিন জানান, রাত ২টার দিকে ফ্যাক্টরির উত্তর পাশের বৈদ্যুতিক লাইনের তারে একটি কবুতর বসে থাকতে দেখে খুঁটি বেয়ে উপরে ওঠে তার সহকর্মী গার্ড তারেক। কিন্তু ৩৩ হাজার ভোল্টেজের ওই লাইনের কাছাকাছি যেতেই সে বিদ্যুতায়িত হয়। এরপর বিকট শব্দের পর নীচে আছড়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায় তারেক। এ সময় কবুতরটিও মারা যায়।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কবুতরটি ধরতে লোহার রড ব্যবহার করে উপরে উঠলে সিকিউরিটি গার্ড তারেক এ দুর্ঘটনার শিকার হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD