শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বঙ্গপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ দুই

বঙ্গপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ দুই

Sharing is caring!

মোঃহাফিজুল ইসলাম শান্ত: বঙ্গোপসাগর উত্তাল থাকায় ইলিশের ভরা মৌসুমে ট্রলারশূন্য হয়ে গেছে বঙ্গোপসাগর। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়েছিলেন হাজার হাজার জেলে। কিন্তু মাছ না ধরেই ফিরে আসতে হয়েছে। ফলে কাঙ্খিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা। প্রবল ঢেউয়ে টিকতে না পেরে উপকূলের পটুয়াখালীর রাঙ্গাবালী চরমোন্তাজ,সোনার চর, এলাকায় সব মাছ ধরা ট্রলার ঘাটে ফিরে এসেছে বলে মৎস্য সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সাগর থেকে ফেরার সময় কুয়াকাটা সংলগ্ন সাগরে ঢেউয়ের কবলে পড়ে ২৪ জন জেলেসহ দুটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এদের মধ্যে দুই জেলে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন চরমোন্তাজ ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো.কামাল ব্যাপারি।এদিকে চরমোন্তাজ স্লুইস খালে নোঙর করে থাকা ট্রলারের জেলে হালিম মাঝি বলেন, এমনিতেই ৬৫ দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে নেমেছি। গতবারের চেয়ে এবারে অনেক কম মাছ পাচ্ছি। এদিকে আবহাওয়া এতো খারাপ, যে সাগরে থাকতে না পেরে ঘাটে ফিরতে হয়েছে।

বঙ্গোপসাগর থেকে ফিরে আসা আরেক জেলে মোঃ রেজাউল মাতব্বর বলেন, তিন-চারদিন সাগরে জাল ফেলেছি, মাছ তেমন নাই। হঠাৎ মঙ্গলবার সন্ধ্যা থেকে সাগর খুব উত্তাল হয়ে ওঠে। একসময় ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে আমরা দ্রুত কূলের দিকে চলে আসি।

পটুয়াখালীর জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী, জানান সমুদ্রবন্দর এলাকাগুলোতে বর্তমানে তিন নম্বর সতর্ক সংকেত রয়েছে। সব ধরনের মাছ ধরার ট্রলার ও নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD