বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই

Sharing is caring!

অনলাইন ডেকাস : প্রথম দুই ম্যাচেই নিশ্চিত হয়ে গেছে সিরিজ হার। তিন ম্যাচ সিরিজের শেষটি এখন বাংলাদেশ দলের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

তামিম ইকবালের দল সেটা পারবে কি না? তার উত্তর পাওয়ার শুরু হবে বুধবার বাংলাদেশ সময় ১টা ১৫ মিনিটে।

হারারের স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে টস হেরেছে বাংলাদেশ, আগে নামতে হবে ব্যাটিংয়ে । সিরিজের আগের দুই ম্যাচেই পাঁচ উইকেটের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এর আগে হেরেছিল টি-টোয়েন্টি সিরিজেও।

তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় পাওয়া চোটে ছিটকে গেছেন রেজিস চাকাভা। তার জায়গায় অভিষেক হচ্ছে ক্লাইভ মাদান্দের।

বাংলাদেশের একাদশেও এসেছে একাধিক পরিবর্তন। চোটের কারণে দ্বিতীয় ম্যাচে না খেলা মোস্তাফিজুর রহমান ফিরেছেন একাদশে। এছাড়া অভিষেক হচ্ছে এবাদত হোসেনের। একাদশ থেকে বাদ পড়েছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, হাসান মাহমুদ

জিম্বাবুয়ে একাদশ

সিকান্দার রাজা (অধিনায়ক), ব্র্যাডলি এভান্স, লুক জঙ্গে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজোয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD