বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
‘বর্তমান শিক্ষায় চতুর্থ শিল্প বিপ্লবের প্রত্যাশা পূরণ সম্ভব নয়’

‘বর্তমান শিক্ষায় চতুর্থ শিল্প বিপ্লবের প্রত্যাশা পূরণ সম্ভব নয়’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ২০৪১ সালের মধ্যে চতুর্থ শিল্প বিপ্লবের সুফল বাংলাদেশের ঘরে তোলার যে প্রত্যাশা করা হচ্ছে, তা বর্তমান শিক্ষা ব্যবস্থা দিয়ে পূরণ করা সম্ভব নয় বলে মনে করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেজন্য শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বিদায়ী অনুষ্ঠানে এ কথা বলেন নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়।

মুস্তফা কামাল বলেন, আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা টেকনোলজি বেইজড নয়। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে, বর্তমান ও আগামীর চাহিদা পূরণ অসম্ভব। এ জন্য শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার প্রয়োজন।

অর্থমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের সামগ্রিক স্থিতিশীল উন্নয়ন যাত্রাকে অব্যাহত রাখতে শিক্ষাখাত ও রাজস্বখাতসহ বেশ কিছু খাতে সংস্কার করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD