শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ

কারবালা স্মরণে মিছিল

Sharing is caring!

অনলাইন ডেক্স: পবিত্র আশুরা উপলক্ষ্যে শোকাবহ কারবালার স্মরণে মিছিল বের করেছে চট্টগ্রামের শিয়া সম্প্রদায়। এ সময় তারা শোকাবহ কারবালার নানা ঘটনাবলির প্রতীকী চিত্র তুলে ধরেন।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকেল ৫ টার দিকে নগরের পাহাড়তলী আমবাগান বিহারি কলোনি এলাকা থেকে কারবালার মর্মান্তিক শোকের স্মরণে এ মিছিল বের করা হয়।

এতে অংশ নেয় শত শত নারী-পুরুষসহ শিশু-কিশোররা। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এরআগে সকালে নগরের সদরঘাট ইমাম বাড়ি থেকে শোক মিছিল বের করে শিয়া সম্প্রদায়। এতে নেতৃত্ব দেন মাওলানা আমজাদ হোসেন। এ সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

মিছিলটি কালীবাড়ী মোড়, নিউমার্কেট মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইমাম বাড়িতে ফিরে যায়। সেখানে দিনব্যাপী শিয়াদের চিরায়ত ঐতিহ্য অনুযায়ী আচার-অনুষ্ঠান, আলোচনা আর প্রার্থনা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD