রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
শিবগঞ্জে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে মুজিব মুর‌্যালে শ্রদ্ধা

শিবগঞ্জে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে মুজিব মুর‌্যালে শ্রদ্ধা

Sharing is caring!

অনলাইন ডেক্স: শোকাবহ আগস্টের প্রথম প্রহরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুজিব মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন মুজিব মুর‌্যালে পুষ্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রশান্ত সাহা, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ মুজিব মুর‌্যালে পুষ্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বঙ্গবন্ধুসহ নিহতের পরিবারের সদস্যদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে গোয়াবাড়ি চাঁদপুর দাখিল মাদ্রাসা মাঠে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিবগঞ্জে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে রাজস্ব তহবিল হতে ১৯ নারীর মাঝে এসব সেলাই মেশিন তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সমিউল ইসলাম বাবুসহ অন্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD