সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
কলাপাড়ায় শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কলাপাড়ায় শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনভর উপজেলার চাম্পাপুর ইউনিয়নে উত্তর পূর্ব চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বে-সরকারি উন্নয়ন সংস্থা আভাস ও একশন এইড বাংলাদেশ’র সহযোগিতায় শিশু ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে ওই ইউনিয়নের ১৩ টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা ছড়া, আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য, দেশের গান, যেমন খুশি তেমন সাজ, দড়ি লাফ প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

এছাড়া অনুষ্ঠানে শিক্ষক অভিভাবকরা বালিশ ও বল বদল খেলায় অংশ নেয়। সব শেষে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এ সময় চাম্পাপুর ইউনিয়নে উত্তর পূর্ব চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো.বসির তালুকদার, প্রধান শিক্ষক উত্তম হাওলাদার, বে-সরকারি উন্নয়ন সংস্থা আভাস প্রজেক্ট ম্যানেজার মো.মনিরুল ইসলাম, সহযোগী স্পনসারসিপ আফিসার অলোক সরদার, একাউন্ট আফিসার সুজন তালুকদার, ইউনিয়ন সুপার ভাইজার সাদিয়া আফরিনসহ শিক্ষক আভিভাবকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD