রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
ঘাটতি নেই বরিশালে কোরবানিযোগ্য গবাদি পশুর

ঘাটতি নেই বরিশালে কোরবানিযোগ্য গবাদি পশুর

Sharing is caring!

এস এল টি তুহিন: ঈদুল আজহা (কোরবানী) আসন্ন। কোরবানী মানেই পশুর হাট, পশু জবাই। স্বাভাবিক ভাবেই কোরবানীর পশুর চাহিদা ও সরবরাহের হিসেবটা সামনে চলে আসে। বরিশাল প্রানী সম্পদ কার্যালয় জানিয়েছে, এবার জেলায় মোট পশুর চাহিদা ১ লাখ ৭ হাজার। যার বিপরীতে পশু রয়েছে ৯৫ হাজার। তবে কাগজে কলমে ১২ হাজার পশুর ঘাটতি থাকলে সেটিকে ঘাটতি বলতে নারাজ প্রানী সম্পদ বিভাগ। তাদের দাবী ঘাটতি তো নয়ই বরং উদ্বৃত্ত থাকবে। কারন এই পরিসংখ্যানে গৃহে পালিত (স্বল্প সংখ্যার) পশু অন্তরভুক্ত করা হয়নি। এছাড়া প্রতিবছরই পাশ্ববর্তী জেলাগুলো থেকে বরিশালের বাজারে উল্লেখযোগ্য পশু প্রবেশ করে। তাই ঘাটতির কোন সম্ভাবনা নেই। এদিকে ইতিমধ্যেই বিভিন্ন স্থান থেকে বরিশালে পশু আসতে শুরু করেছে। বিভিন্ন পশুপালনকারী প্রতিষ্ঠান বিভিন্ন অফার দিয়ে অনলাইনে পশু বিক্রির বিজ্ঞাপন প্রচার শুরু করেছে। পশু বাজার মুখী হতে শুরু করেছে কোরবানী প্রত্যাশীরা। বরিশাল জেলা প্রানী সম্পদ অফিস থেকে জানা গেছে, এবার কোরবানীতে বরিশাল জেলায় মোট পশুর চাহিদা ১ লাখ ৭ হাজারের মতো। যার বিপরীতে পশু রয়েছে ৯৫ হাজার ২৫ টি। এর মধ্যে গরু (ষাড়, বলদ গাভী মিলিয়ে) ৭০ হাজার ৫৫৮ টি, মহিষ ৬৮৫ টি, ছাগল ২৩ হাজার ৭১৯ টি এবং ভেড়া ৬৩ টি। তথ্য বলছে বরিশাল জেলার মধ্যে সবচেয়ে পশু বেশী রয়েছে বাকেরগঞ্জ উপজেলায়। গরু, মহিষ, ছাগল ভেড়া মিলিয়ে এই উপজেলায় পশু রয়েছে ১৫ হাজার ৬২০ টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল সদর উপজেলা। এই উপজেলায় মোট পশু ১৩ হাজার ৬৩৩ টি। এছাড়া বাকি ৮ টি উপজেলায় সর্বনিম্ন ৮ থেকে ১০ হাজার পশু রয়েছে। বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.নুরুল আলম বলেন, বরিশালে কোরবানীযোগ্য পশুর কোন ঘাটনি নেই। আমাদের তালিকায় সাধারনত বড় ও ব্যবসায়িক খামারগুলোর পশুর সংখ্যা কাউন্ট হয়। তাতেই প্রায় চাহিদা ও সাপ্লাই সমান। কিন্তু বাস্তবতা হচ্ছে গৃহে পালিত পশু দিয়েও কোরবানীর অনেক চাহিদা পূরন হয়। তাই আসন্ন কোরবানীতে বরিশালে পশুর কোন ঘাটতি নেই। তিনি আরো বলেন, এবার পশু খাদ্যের দাম অনেক বেড়ে যাওয়ায় পশুর দাম বেশ চড়া থাকবে। তাই অনেকে পশু কোরবানী থেকে বিরত থাকবে। এ কারনেও সাপ্লাইয়ের বিপরীতে চাহিদা কম থাকবে। তার প্রত্যাশা বরিশালে পশুর বাজার সম্পূর্ন স্থিতিশীল এবং প্রতিযোগিতামূলক থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD