বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বগুড়া থেকেই গণআন্দোলন শুরুর আহ্বান ফখরুলের

বগুড়া থেকেই গণআন্দোলন শুরুর আহ্বান ফখরুলের

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে বগুড়া থেকেই গণআন্দোলন শুরুর আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়াকে জেল থেকে বের করতে, তারেক রহমানকে দেশে আনতে ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বগুড়া থেকেই ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করতে হবে।

আজ বুধবার দুপুরে বগুড়া শহরতলীর একটি অভিজাত হোটেলে সদর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের পর আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের মানুষের মুখে হাসি দেখা যায় না। আওয়ামী লীগ আজ গণশত্রুকে পরিণত হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র প্রতিষ্ঠা না করে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। শুধু ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। এমনকি সব ধরনের প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে তারা।

তিনি বলেন, একাদশ নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। কারণ জনগণ ভোট দিতে পারেনি। এমনকি আওয়ামী লীগের ভোটাররাও ভোট দিতে পারেননি। এ কারণে আজ সারা দেশে বিএনপি ও ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে।

এ সময় বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চাঁন, সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাহ, বগুড়া শহর বিএনপির সভাপতি মাববুবুর রহমান বকুল, সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী হিরু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD