মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
সোনালী ব্যাংকের আট কর্মকর্তার বিভিন্ন মেয়াদে সাজা

সোনালী ব্যাংকের আট কর্মকর্তার বিভিন্ন মেয়াদে সাজা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: অর্থ আত্মসাতের অভিযোগে গোপালগঞ্জ সোনালী ব্যাংক প্রধান শাখার হেড ক্যাশিয়ারসহ আট কর্মকর্তাকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক।

আজ বুধবার বেলা ১১টার দিকে বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় ছয়জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই আসামিদের জেলহাজতে পাঠানো হয়। 

দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি অ্যাডভোকেট মজিবর রহমান জানান, সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার পেনশন হোল্ডার ও ভুয়া পেনশন হোল্ডারদের নাম দেখিয়ে ৪৭ লাখ ২ হাজার ৬২৮ টাকা ৩৮ পয়সা সরকারি টাকা আত্মসাতের অভিযোগে ওই শাখার তৎকালীন হেড ক্যাশিয়ার শওকত হোসেন মোল্লাসহ আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে প্রধান আসামি শওকত হোসেন মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড একই সাথে অনাদায়ে আরো ১৭ বছর, একই সাথে ৪৮ লাখ ২ হাজার ৬২৮ টাকা জরিমানা আদায়, অনাদায়ে আরো ১ বছর ৪ মাস কারাদণ্ড প্রদান করা হয়। বাকি সাতজনকে ১৮ বছর সশ্রম কারাদণ্ড একই সাথে ৯০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড প্রধান করেন আদালত। 

তিনি বলেন, এর আগে ২০০৩ সালের ৮ ডিসেম্বর ওই শাখার ব্যবস্থাপক আব্দুস সোহবান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। এর মধ্যে দুই আসামি মারা গেছেন। এই মামলাটি তদন্ত করেছেন ফরিদপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল বাশার। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD