শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলায় বালুবোঝাই বাল্কহেড ডুবি

ভোলায় বালুবোঝাই বাল্কহেড ডুবি

Sharing is caring!

এস এল টি তুহিন:0ভোলায় কালবৈশাখী ঝড়ে একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে গেছে। এ সময় তিনটি দোকান দুমড়েমুচড়ে যায়। শনিবার (২১ মে) সকালে সদর উপজেলার ধনিয়া তুলাতুলী মাছঘাট এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় মো. মনজু ও নাছিম বলেন, ভোর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ নদী উত্তাল হয়ে ওঠে। এক পর্যায়ে ঝড়ের কবলে পড়ে নদীতে থাকা এমভি তামিম-শামিম নামে একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা ছয়জনকে উদ্ধার করা হয়।

ডুবে যাওয়া এমভি তামিম-শামিম বাল্কহেডের নাবিক মো. মনির বলেন, আমরা নদীভাঙনের কাজের জন্য বালু নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমাদের বাল্কহেড ডুবে যায়। পরে আমার নদীতে ঝাঁপিয়ে পড়ি। এ সময় স্থানীয়রা আমাদের উদ্ধার করে।

ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল বাদশা বলেন, ভোলার মেঘনা নদীর ভাঙন রোধে ইমারজেন্সি কাজে ব্যবহারের জন্য বালুবোঝাই করে এমভি তামিম শামিম নামে একটি বাল্কহেড যাচ্ছিল। তুলাতুলী মাছঘাট এলাকায় মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়। তবে ওই সময় বাল্কহেডে থাকা শ্রমিকরা স্থানীয়দের সহায়তায় তীরে উঠে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD