রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত 

বরিশালে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত 

Sharing is caring!

 বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ কন্যা আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রুপকার,  বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল ( ১৭ মে) মঙ্গলবার বিকাল ৪ টায় বরিশাল নগরীর কালীবাড়ি রোডস্থ সেরনিয়াবাত বাসভবনে বরিশাল  জেলা ও মহানগর আওয়ামীলীগের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড,তালুকদার মুহাম্মদ ইউনুস, মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড,একেএম জাহাঙ্গীর, সহ সভাপতি আনেয়ার হোসেন,এ্যাড আফজালুল করিম, বিসিসির প্রধান নির্বাহী খাইরুল আলম, প্যানেল মেয়র গাজী নঈমুর রহমান লিটু,  যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড,গোলাম সরোয়ার রাজিব, সহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ,শ্রমিকলীগ, কৃষকলীগের সর্বস্তরের নেতাকর্মীরা ছাড়াও ওয়ার্ড কাউন্সিলর, ৩০ টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় বক্ততারা ১৭ মে প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্বরন করে তার  সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD