শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
অশনির প্রভাবে বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

অশনির প্রভাবে বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

Sharing is caring!

এস এল টি তুহিন:ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। পরবর্তী ২৪ ঘন্টায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সেই সঙ্গে বর্জ্যপাত,বাতাসের গতিবেগ ৫০/৬০ কিলোমিটার বেগে এবং জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় ৩/৪ ফুট বাড়তে পারে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিস।

সমুদ্র বন্দরসমূহে ২ নম্বর হুশিয়ারী সংকেত থাকলেও স্থানীয় নদীবন্দরসমূহে ১ নম্বর সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ সোমবার (৯ মে) বেলা সোয়া ১২ টার দিকে বরিশালে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া বিকাল ৫ টার পড়ে বৃষ্টি শুরু হয়। এরপর থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এসময় বাতাসের গতিবেগ স্বাভাবিক থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এতে রাস্তা ঘাট ফাঁকা হলেও শ্রমজীবী মানুষের আনাগোনা রয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানিয়েছেন, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে । পরবর্তী ২৪ ঘন্টায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বর্জ্যপাত,বাতাসের গতিবেগ ৫০/৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

এসময় উপকূলীয় জেলাসমূহ ও দ্বীপ-চরাঞ্চলে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় ৩/৪ ফুট বাড়তে পারে। ঘূর্ণিঝড় অশনির সমুদ্র বন্দরসমূহে ২ নম্বর হুশিয়ারী সংকেত থাকলেও স্থানীয় নদীবন্দরসমূহে ১ নম্বর সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

অপরদিকে ঘূর্ণিঝড় অশনি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের উপকূলবাসীর মধ্যে। সোমবার সকাল থেকে বরিশালসহ উপকূলীয় এলাকাগুলোর আকাশে মেঘের সঞ্চার ও বেশ কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হওয়ায় জনমনে অশনি আতঙ্ক দেখা দিয়েছে।

তবে ঘূর্ণিঝড়ের আঘাতের কথা মাথায় রেখে বিভাগীয় কমিশনারের নির্দেশে জেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।

অশনি মোকাবেলায় বরিশাল বিভাগের ৪ হাজার ৯১৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তত করা হয়েছে। পাশাপাশি সিপিপি ভলান্টিয়ারদের প্রস্তুত রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD