রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
পেট জোড়া লাগানো দুই যমজ ছেলে শিশুর জন্ম

পেট জোড়া লাগানো দুই যমজ ছেলে শিশুর জন্ম

Sharing is caring!

এস এল টি তুহিন: লালমোহনে পেট জোড়া লাগানো দুই যমজ ছেলে শিশুর জন্ম দিয়েছেন মিতু বেগম নামের এক প্রসূতি। গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে লালমোহন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপাচারের (সিজারিয়ান) মাধ্যমে এ দুই শিশুর জন্ম হয়।

মিতু বেগম উপজেলার লালমোহন ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুন্সির হাওলা গ্রামের ফকির বাড়ির রাজমিস্ত্রি বিল্লাল হোসেনের স্ত্রী। জোড়া লাগানো দুই শিশুকে দেখতে বিভিন্ন ফল ও সন্তানসহ বাবা-মায়ের জন্য পোষাক কিনে ক্লিনিকে যান উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা। এসময় তিনি চিকিৎসার জন্য ঢাকা নিতে প্রয়োজনীয় খরচ বহন করেন। বুধবার দুপুরে দুই শিশুকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে এলাকা থেকে রওয়ানা করা হয়েছে।

শিশু দু’জনের অস্ত্রোপচার করেন সার্জন ডা. মুমতাহিনা হক জিম ও এনেস্থেসিওলজিস্ট ডা. মো. আবু সাফওয়ান। ডা: মুমতাহিনা হক জিম জানান, মঙ্গলবার দুপুরের দিকে স্ত্রীর প্রসববেদনা উঠলে তাকে লালমোহন ক্লিনিকে নিয়ে আসে স্বামী বিল্লাল। নরমাল ডেলিভারি করাতে কিছুটা ঝুঁকি দেখে তার সিজারিয়ান অপারেশন করা হয়। বাচ্চা দুইজন জোড়া লাগানো অবস্থায় আছে। বাচ্চা ও মা দুইজনই সুস্থ আছে।

এ ধরণের শিশু জন্ম একটা রেয়ার ঘটনা। তবুও এ ধরণের জোড়া লাগানো শিশুকে আলাদা করা বাংলাদেশে সম্ভব। বিল্লাল হোসেন জানান, তাদের এই প্রথম সন্তান। জোড়া লাগানো দুই শিশুকে অপারেশনের মাধ্যমে আলাদা করতে যে অর্থের প্রয়োজন তা বিল্লালের পক্ষে জোগাড় করা সম্ভব নয়, তিনি বিভিন্ন কাজ করে সংসার চালান। তাই তিনি সরকারের কাছে সহায়তা কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD