রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

বরিশালে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত দেলোয়ার জেলার আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম এলাকার লালমিয়া হাওলাদারের ছেলে।

তিনি ছয়গ্রাম বাজারের ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজন মো. সুলতান জানান, সোমবার (১১ এপ্রিল) বিকেলে দোকানের মালামাল নিয়ে পিকআপ ভ্যানে করে বরিশাল শহর থেকে ছয়গ্রাম বাজারে আসছিলেন দেলোয়ার। পথিমধ্যে বাবুগঞ্জের রহমতপুর কামিনী পাম্প সংলগ্ন এলাকায় মহাসড়কের পাশে থামানো একটি কাভার্ড ভ্যানের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন দেলোয়ার ও শ্রমিক নজরুল ইসলাম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়। ঘটনার পর থেকে পিকআপ ভ্যানচালক পলাতক রয়েছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওয়ার্ড মাস্টার আবুল কালাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD