রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
মেহেন্দিগঞ্জ ট্রলার ডুবি মা ও মেয়ের লাশ উদ্ধার, নিখোঁজ ৩

মেহেন্দিগঞ্জ ট্রলার ডুবি মা ও মেয়ের লাশ উদ্ধার, নিখোঁজ ৩

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।  এতে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার সকাল সাড়ে ১০টায় মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

মৃতরা হলেন- মা মাহিনূর বেগম (৫৫) ও মেয়ে নাছরিন বেগম (২৫)।

তারা ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি (তদন্ত) তৌহিদ জামান। তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে ৮ জন যাত্রী নিয়ে একটি খোলা বডির ট্রলার মেহেন্দিগঞ্জ মাঝেরচর থেকে দলিল খাজুরিয়া যাচ্ছিল। পথিমধ্যে গজারিয়া পৌঁছালে নদীর উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায় ট্রলারটি। তিনি আরো জানান, ঘটনাস্থলের পাশেই নদীতে টহলে থাকা একটি কোস্ট গার্ডের টিম এসে তাদের উদ্ধার করে।

এ সময় ট্রলারের যাত্রী মা ও মেয়ের লাশ উদ্ধার করে কোস্ট গার্ড। এছাড়াও ৪ জন জীবিত উদ্ধার হলেও এখনো ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানান এ কর্মকর্তা।ওসি আরও জানান, ট্রলার ডুবিতে নিহত মা ও মেয়ের লাশ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD