শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
সরকারকে দ্রুত সরে যাওয়ার আহ্বান ড. কামালের

সরকারকে দ্রুত সরে যাওয়ার আহ্বান ড. কামালের

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বর্তমান সরকারকে দ্রুত ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। 

তিনি বলেছেন,  রাষ্ট্রকে হাইজ্যাক করে আওয়ামী লীগ এখন মানুষের ভোটের অধিকারও হাইজ্যাক করেছে। এটা সংবিধানের  লঙ্ঘন। বাংলাদেশে এটা করে কেউ পার পাবে না। এটা কসম করে বলছি। মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে দ্রুত সরে পড়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলের ইডেন কমপ্লেক্সে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে একাদশ সংসদ নির্বাচনে ঢাকা- ৬ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী সুব্রত চৌধুরীর নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় ড. কামাল হোসেন এসব কথা বলেন। 

এ সময় দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করারও ঘোষণা দেন ঐক্যফ্রন্টের এই উদ্যোক্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD