রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
প্রিন্স আওলাদ-১০ লঞ্চে আগুন,যাত্রীরা আতঙ্কিত

প্রিন্স আওলাদ-১০ লঞ্চে আগুন,যাত্রীরা আতঙ্কিত

Sharing is caring!

এস এল টি তুহিন: ঢাকা থেকে ছেড়ে আসা এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে লঞ্চটির ইঞ্জিন রুমে এ ঘটনা ঘটে। তবে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, লঞ্চে আগুনের কোনো ঘটনা ঘটেনি।
ঢাকা থেকে বরিশালগামী বিলাসবহুল এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়লে রাত ১২টায় মুন্সীগঞ্জ ঘাটে নোঙর করা হয়েছে। যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

এমভি প্রিন্স আওলাদ লঞ্চের করণিক সাজ্জাদ  বলেন, লঞ্চের সাইলেন্সার পাইপে নতুন অ্যাডজাস্টার লাগানো হয়েছে। অ্যাডজাস্টার লাগাতে হ্যালাইট দরকার হয়। ইঞ্জিন চালু হওয়ায় সেই হ্যালাইট গরম হয়ে পোড়া গন্ধ বেরিয়েছে। এ কারণে যাত্রীদের মধ্যে আগুন আতংক ছড়িয়ে পড়েছে। যাত্রীরা মনে করেছেন কোথাও আগুন লেগেছে।

সাজ্জাদ বলেন, সাইলেন্সার থেকে কোনো ধোঁয়া বের হয়নি বা ফুলকিও না। তারপরও যাত্রীদের মধ্যে যেহেতু আগুন আতংক ছড়িয়ে পড়ে, এজন্য মুন্সীগঞ্জে নোঙর করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোক আসে। নৌ পুলিশও আসে। তারা সবকিছু পরীক্ষা করে দেখেন।

যদিও ওই লঞ্চের বেশ কয়েকজন যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের লেগেছে বলে বার্তা দিয়েছেন।

লঞ্চের যাত্রী সাইফুর রহমান রোকন বলেন, বড় কোনো আগুনের ঘটনা ঘটেনি। আমরা কেবিনে ছিলাম। ডেকের যাত্রীদের সঙ্গে কথা বলে জানলাম ইঞ্জিন রুম থেকে ধোঁয়া বের হচ্ছিল। ধোঁয়া মানুষের চোখে মুখে যাওয়ায় অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। রাত ১টার দিকে লঞ্চটি আবার বরিশালের উদ্দেশে রওনা করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD