শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলায় দোকান ভেঙে খালে পড়লো যাত্রীবাহী বাস

ভোলায় দোকান ভেঙে খালে পড়লো যাত্রীবাহী বাস

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: ভোলায় চরফ্যাশন উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ভেঙে খালে পড়েছে যাত্রীবাহী বাস। এতে বাসচাপায় এক পথচারী নিহত ও বাসের ২০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ভোলা-চরফ্যাশন সড়কের টবগী ইউনিয়নের আবুল মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ মোল্লা (৬৫) বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালালপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী আবদুল মালেক ও মো. গিয়াস উদ্দিন জানিয়েছেন, ভোলা থেকে চরফ্যাশন যাচ্ছিল একটি যাত্রীবাহী। মুচিরপুল এলাকায় ব্রিজের কাজ চলায় বিকল্প সড়ক দিয়ে বাসটি ওঠার সময় নিয়ন্ত্রণ হারায়। সেই সঙ্গে আবুল মিয়ার বাজার এলাকায় পথচারীকে চাপা দিয়ে দোকান ভেঙে খালে পড়ে যায়। এতে পথচারী নিহত ও বাসের ২০ যাত্রী আহত হন।

বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আহতরা চিকিৎসা নিয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD