রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে হুমকির মুখে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর নামফলক

বরিশালে হুমকির মুখে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর নামফলক

Sharing is caring!

এস এল টি তুহিন: ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামপট্টি মহাসড়কের পাশে অবস্থিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর নামফলকটি হুমকির মুখে পরেছে। যেকোন সময় ভেঙ্গে পরতে পারে এ ফলকটি।

সরেজমিনে দেখা গেছে, সেতুর নামফলকটি ঘিরে চলছে অবৈধ ইট ও বালুর ব্যাবসা। যেকারণে বালু ফেলে তা কেটে নেওয়ার কারণেই ফলকটি হুমকির মুখে পরেছে। স্থানীয়রা জানিয়েছেন, দেহেরগতি এলাকার আব্দুল হাইয়ের ছেলে বালু ব্যবসায়ী কবির হোসেন সরকারী জমি দখল করে অবৈধভাবে বালুর ব্যবসা করছেন।

তিনি (কবির) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর নামফলকটি দখল করে রেখেছেন। স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন বলেন, গত বছর একটি ট্রাকের ধাক্কায় নামকরনের ফলকটি ভেঙ্গে যায়। তারপর আবার ঠিক করা হয়।

এখন আবার বালুর ট্রাক প্রতিদিনই আসা যাওয়া করার কারনে এবং শ্রমিকরা গভীর করে বালু কেটে নেওয়ার ফলে সেতুর নামকরন ফলকটি যেকোন সময় ভেঙ্গে পরার আশংকা রয়েছে। বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রতন শরীফ জানান, বীরশ্রেষ্ঠর নামের সেতুর নামফলকের জায়গা দখল করে কেউ বালুর ব্যবসা করতে পারবেনা। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ ব্যাপারে বালু ব্যবসায়ী কবির হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করে সেতুর নামফলক রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD