রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
ভারতকে হারিয়ে ইংলিশদের ‘প্রথম’ জয়

ভারতকে হারিয়ে ইংলিশদের ‘প্রথম’ জয়

Sharing is caring!

অনলাইন ডেক্স: নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম তিন ম্যাচেই হেরেছিল ইংল্যান্ড। অবশেষে চতুর্থ ম্যাচে নিজেদের প্রথম জয় তুলে নিল ইংলিশ নারীরা। সেই জয়টাও তারা পেল আসরের অন্যতম ফেভারিট ভারতের বিপক্ষে।

বুধবার নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে সেই ম্যাচে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ভারতের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য ইংলিশ মেয়েরা পৌঁছে যায় ৩১.২ ওভারেই।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক হেথার নাইট। স্মৃতি মান্ধানা ৩৫ রান করলেও ভারতের অপর ওপেনার যষ্টিকা ভাটিয়া ফিরে যান মাত্র ৮ রান করে। অধিনায়ক মিতালি রাজ করেন ১ রান। কোনো রান পাননি দীপ্তি শর্মা। হারমানপ্রীতের সঙ্গে জুটি বেঁধে ৩৩ রান করেন স্মৃতি। কিন্তু ব্যক্তিগত ১৪ রানের মাথায় ফিরে যান হারমানপ্রীত। স্নেহ রানাও খাতা খুলতে পারেননি। এমন অবস্থায় ভারতের হয়ে শেষ মুহূর্তে হাল ধরেন রিচা ঘোষ এবং ঝুলন গোস্বামী। তাদের ব্যাটে ভর করে ১৩৪ রান তুলতে সক্ষম হয় ভারত।

১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। ঝুলন গোস্বামী এবং মেঘনা সিং চার রানের মধ্যে দুই উইকেট ফেলে দেন। কিন্তু সেই আঘাত স্থায়ী হতে দেননি ইংলিশ অধিনায়ক নাইট। ন্যাট সিভারকে নিয়ে দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যান নাইট। ৫৩ রান করে অপরাজিত থাকেন ইংলিশ অধিনায়ক। সিভার ফিরে যান ৪৫ রানে। সিভার ফেরার পর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকলেও অল্প রানের পুঁজি নিয়ে খুব বেশি লড়াই করতে পারেনি ভারত। ইংল্যান্ডের ছয় উইকেট পড়ে গেলেও ম্যাচ জিতেই মাঠ ছাড়েন নাইটরা।

ভারতের পক্ষে মেঘনা সিং তিনটি উইকেট নেন। একটি করে উইকেট নেন ঝুলন, রাজেশ্বরী গায়কোয়াড় ও পূজা বস্ত্রকার।

চলতি আসরে ৪ ম্যাচে প্রথম জয় পাওয়া ইংল্যান্ড পয়েন্ট তালিকার ছয়ে উঠে এসেছে। সমান পয়েন্ট নিয়েও রান রেটের ব্যবধানে পিছিয়ে থাকায় সাতে নেমে গেছে বাংলাদেশ। অবশ্য টাইগ্রেসরা এক ম্যাচ কম খেলেছে। অন্যদিকে ৪ ম্যাচে দ্বিতীয় হারের মুখ দেখা ভারত আছে তালিকার তৃতীয় স্থানে। আর ৪ ম্যাচ খেলে সবকটিতেই জিতে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD