বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
শীর্ষে পরী-রোশানের ‘ডানাকাটা পরী’, শাকিবের ষোল আনা ৪ নম্বরে

শীর্ষে পরী-রোশানের ‘ডানাকাটা পরী’, শাকিবের ষোল আনা ৪ নম্বরে

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তাঁদের প্রযোজিত সিনেমার গানের ভিউ সংখ্যা অনুযায়ী গানের একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে পরীমনি ও রোশান অভিনীত ডানাকাটা পরী শীর্ষ অবস্থানে রয়েছে। এরপরই রয়েছে পোড়ামন-২ এর ওহে শ্যাম। অবশ্য এ তালিকায় জাজের প্রথম প্রযোজিত গানের নাম যুক্ত করা হয়নি, যদিও ছবিটির প্রায় গানই জনপ্রিয় হয়েছিল। সেসময় সোশ্যাল মিডিয়ার সহজলভ্যতা না থাকায় তখন ভিউজুয়াল মিডিয়ায় আলোচনায় আসেনি।

এছাড়াও দেশের শীর্ষ নায়ক শাকিব খানের নবাব সিনেমার একটি গান ৪ নম্বরে রয়েছে। ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন শুভশ্রী।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমার ভিউ ইনুযায়ী শীর্ষ ১০ এর তালিকা-

১। ডানা কাটা পরী – রক্ত; ২ কোটি ৯২ লক্ষ: পরীমনি ও রোশান

২। ওহে শ্যাম – পোড়ামন২; ২ কোটি ৬০ লক্ষ: সিয়াম ও পূজা

৩। ইয়ারা মেহেরবান – বস২; ২ কোটি ৫ লক্ষ: জিত ও ফারিয়া

৪। ষোল আনা – নবাব; ১ কোটি ৭৯ লক্ষ: শাকিব খান ও শুভশ্রী

৫। ম্যাজিক মামুনি – অগ্নি২; ১ কোটি ৭৬ লক্ষ: মাহি

৬। ধ্যাতেরিকি – বাদশা; ১ কোটি ৬৪ লক্ষ: জিত ও ফারিয়া

৭। মেয়েদের মন বোঝা – আশিকী; ১ কোটি ৬২ লক্ষ: অঙ্কুশ ও ফারিয়া

৮। কতবার বোঝাবো – অঙ্গার; ১ কোটি ৬২ লক্ষ: ওম ও জলি

৯। আমার মাথায় যত চুল – মেয়েটি এখন কোথায় যাবে; ১ কোটি ৩৭ লক্ষ: ফ. র. বাবু ও জলি

১০। সুতো কাটা ঘুড়ি – পোড়ামন২; ১ কোটি ৩১ লক্ষ: সিয়াম ও পূজা

ডানাকাটা পরী গানের কণ্ঠ দিয়েছেন কনিকা কাপুর ও আকাশ। লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD