রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
নারী বিশ্বকাপে পাকিস্তানকে পাত্তাই দিল না ভারত

নারী বিশ্বকাপে পাকিস্তানকে পাত্তাই দিল না ভারত

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়ে শুরু করেছে ভারত। আসরে দুদলই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে।

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ভারতের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে করতে নেমে পাকিস্তান গুটিয়ে গেছে ১৩৭ রানে।

টসে জিতে ব্যাট করতে নামা ভারত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৪ রান তোলে। ১১৪ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। এরপর সপ্তম উইকেটে ১২২ রানের জুটি গড়েন স্নেহ রানা ও পূজা বস্ত্রকার। পূজা ৬৭ রানে সাজঘরে ফিরলেও স্নেহ অপরাজিত থাকেন ৫৩ রানে। ৪০ রান করেছেন দীপ্তি শর্মা। স্মৃতি মন্দানার ব্যাট থেকে এসেছে ৫২ রান।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের পক্ষে সিদরা আমিন ৩০, দিয়ানা বেগ ২৪ ও ফাতিমা সানা ১৭ রান করেন।

ভারতের হয়ে ৪টি উইকেট নেন রাজেশ্বরী গাইকওয়াদ। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন জুলান গোস্বামী ও স্নেহ রানা।

পূজা বস্ত্রকারের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD