রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
উখিয়ায় এক নারী এনজিওকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার!

উখিয়ায় এক নারী এনজিওকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার!

Sharing is caring!

এম এইচ শান্তঃ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরীরত এক নারী এনজিওকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

২মার্চ রাত ১ টারদিকে পালংখালী ইউপির জামতল এলাকার হাফেজ নুরুল ইসলামের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করেন উখিয়া থানা পুলিশ।এসময় নিহতের স্বামীকে পুলিশী হেফাজতে নিয়েছে।নিহত ফাতেমা খাতুন(২০) জামালপুর জেলা সদরের ভারুয়াখালীর জামাল উদ্দিন-জুহুরা বেগম দম্পতির কন্যা।

সে টেকনাফের উনচিপ্রাং এমএসএফ হাসপাতালে নার্স পদে চাকরীরত।নিহত ফাতেমা খাতুনের স্বামী বিল্লাল হোসেন(২৩) টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার জোরদীঘির পূর্বফুলমালীজালা এলাকার নান্নু মিয়া-বাছিরুন আক্তার দম্পতির ছেলে।সে উখিয়ার পালংখালীর জামতলী ক্যাম্পে এমএসএফ হাসপাতালে চাকরীরত।

পুলিশ জানায় ২মার্চ রাত সাড়ে ১২টারদিকে ফাতেমা খাতুনের স্বামী বিল্লাল হোসেন ৯৯৯ এ কল দিয়ে জানান,তার স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেন।এ খবরে উখিয়া থানার এসআই মহসিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে এবং নিহতের স্বামী বিল্লাল কে থানায় নিয়ে যান। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সন্জুর মোরশেদ বলেন,লাশ উদ্ধার পূর্বক সুরতহাল তৈরি করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD