শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলার টিকা নিতে ভীড়ে ভবনের রেলিং ভেঙে আহত ৮

ভোলার টিকা নিতে ভীড়ে ভবনের রেলিং ভেঙে আহত ৮

Sharing is caring!

এস এল টি তুহিন,: ভোলার লালমোহনে করোনা ভাইরাসের প্রথম ডোজের গণটিকা প্রদানের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে টিকা গ্রহণ করেছেন সাধারণ মানুষজন। শনিবার উপজেলার বিভিন্নস্থানের ৩০ টি কেন্দ্র ও ১০ টি মোবাইল টিমের মাধ্যমে প্রায় ৪০ হাজার মানুষকে টিকা প্রদান করেন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা।

তবে উপজেলার কালমা ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ভবনে মানুষের চাপে রেলিং ভেঙ্গে টিকা নিতে এসে আহত হয়েছেন অন্তত ৮ জন। এরা হলেন, রিজিয়া বেগম (৭০), সীমা আক্তার (২৮), পারুল বেগম ( ৬০), ফরিদা ইয়ামিন (৫৬), জুলেখা বিবি (৬০), মিনারা বেগম (৪৯), পারভিন বেগম (৪০) ও রাকসানা বেগম (৩৬)। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসাসহ বিভিন্ন প্রকার সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

অন্যদিকে, সকাল থেকে করোনা ভাইরাসের প্রথম ডোজের গণটিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা। লালমোহন উপজেলায় এ পর্যন্ত করোনার টিকা পেয়েছেন অন্তত দুই লক্ষ মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD