মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
উজিরপুরে প্রাইভেট কার ও ইজিবাইক সংঘর্ষে আহত ১০

উজিরপুরে প্রাইভেট কার ও ইজিবাইক সংঘর্ষে আহত ১০

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : ঢাকা-বরিশাল মহাসড়কের প্রাইভেট কারের সাথে ইজি বাইকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।  বুধবার (১৬ জানুয়ারি) বিকাল ৫টায় বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত সূত্রে জানাগেছে, মাওয়া থেকে যাত্রী বোঝাই করে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রাইভেট কারটি নতুন শিকারপুর নামক স্থানে পৌছলে বিপরীতমুখি একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে  আহত হয় প্রাইভেট কারের যাত্রী পটুয়াখলী জেলার আঃ হক মীরের ছেলে হানিফ মীর (৩৫), বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের খড়িপাশা গ্রামের মাকসুদা(৪০), একই এলাকার জালাল(৩৮), ২ বছরের শিশু মোস্তাকিন, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুন্দ্রা কালিকাপুর গ্রামের হারুন অর রশিদের স্ত্রী পুতুল(৩৫), গৌরনদী উপজেলার জৈসুরকাঠী গ্রামের জব্বার সরদারের ছেলে জাহাঙ্গীর(৫৫), ঝালকাঠী জেলার আশিয়ার গ্রামের সোহাগ সিকদারের স্ত্রী সুচনা(২১), প্রাইভেটকার ড্রাইভার নয়ন(৩৫)সহ ৮/১০ জন।  আহতদের উদ্ধারে উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনরে লিডার আবুল বাশারের নেতৃত্বে একটি টিম কাজ করে। পাশাপাশি গুরুতর আহত হানিফ, পুতুল ও জালালকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে, বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD