বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বরিশালে আসলেন চিত্রনায়ক রুবেল

বরিশালে আসলেন চিত্রনায়ক রুবেল

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বিএফডিসির নবাগত নির্বাচিত কমিটির সহ-সভাপতি, ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধানশিক্ষক চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেলকে কাছে পেয়ে উৎফুল্ল হয়ে পরেছিলেন হাজারো দর্শক। প্রিয় নায়কের সাথে ছবির ফ্রেমে বন্দি হওয়ার জন্য দর্শকরা সেলফি তুলতে হুমরি খেয়ে পরেন।

জনপ্রিয় চিত্র নায়ক রুবেল নিজেই দর্শকদের মোবাইল ফোন হাতে নিয়ে একে একে দর্শকদের সাথে সেলফি তোলেন। এমনই এক ঘটনা ঘটেছে রবিবার বিকেলে জেলার গৌরনদী উপজেলা গার্লস হাইস্কুল মাঠে। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত “কিশোর-কিশোরী ক্লাব স্থাপন” প্রকল্পের আওতায় কারাতে প্রশিক্ষণের উদ্বোধণী প্রাকটিস করিয়েছেন মার্শাল আর্ট প্রশিক্ষক রুবেল।

উদ্বোধনী প্রাকটিসের পূর্বে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, মার্শাল আর্ট প্রশিক্ষক ও চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন প্রমুখ।

মার্শাল আর্ট প্রশিক্ষণে “কিশোর-কিশোরী ক্লাবের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD