রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
টিকা নিতে যাওয়ার পথে প্রাণ গেল বরিশালে দুই স্কুলছাত্রের

টিকা নিতে যাওয়ার পথে প্রাণ গেল বরিশালে দুই স্কুলছাত্রের

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বরিশালের গৌরনদী উপজেলায় করোনার টিকা নিতে যাওয়ার পথে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক ছাত্র। বুধবার (জানুয়ারি ২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বার্থী বাজার সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-বার্থী এলাকার মালেক ব্যাপারীর ছেলে অন্তর ব্যাপারী (১৬) ও তারাকুপি এলাকার জালাল ফকিরের ছেলে রেদওয়ান ফকির (১৬)। তারা দশম শ্রেণির ছাত্র ছিল।

আহত অন্য স্কুলছাত্রের নাম কাইয়ুম ঘরামি (১৭)। সে পার্শ্ববর্তী গাইনের পাড় এলাকার সেলিম ঘরামির ছেলে। সে নিহত দুই স্কুলছাত্রের সহপাঠী।বার্থী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে, সকাল সাড়ে ১০টার দিকে অন্তর মোটরসাইকেলে তার দুই সহপাঠী রেদওয়ান ও কাইয়ুমকে নিয়ে গৌরনদী শহরে এবি সিদ্দিক ক্লিনিকে করোনার টিকা নিতে যাচ্ছিল।

মোটরসাইকেল চালাচ্ছিল অন্তর ব্যাপারী। বার্থী বাজার সংলগ্ন এলাকা অতিক্রমকালে বরিশাল-ঢাকা মহাসড়কে বরগুনার পাথরঘাটা থেকে চট্টগ্রামগামী বলেশ্বর পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে তিন শিক্ষার্থীই গুরুতর আহত হয়। তিনজনকে উদ্ধার করে প্রথমে আশোকাঠি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনজনকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে অন্তর ব্যাপারী মারা যায়। অন্যদিকে ঢাকায় নেওয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় মারা যায় রেদওয়ান। ইউপি মেম্বার আব্দুল করিম বলেন, বাসটির গতি বেশি ছিল এবং চালক বেপরোয়াভাবে চালাচ্ছিলেন।

দুর্ঘটনার পরপরই ঘাতক চালক ও হেলপার পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করেন এবং আধঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। গৌরনদী হাইওয়ে থানার ট্রাফিক সার্জেন্ট মো: মাহবুব উজ্জ্বল জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপারকে আটক করতে অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD