সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ববি’র ফ্যাসিস্ট স্টাফ বাতেন আটক কলাপাড়ায় খালের চড়ে পুতে রাখা যুবকের লা/শ উদ্ধার গভীর রাতে প্রবাসির ঘর থেকে প্রেমিকসহ গৃহবধূ আটক, এলাকায় চাঞ্চল্যে শিক্ষার মানোন্নয়নে কলাপাড়ায় শিক্ষকদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২২ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ এটি,এন নিউজ,এটিএন বাংলা এর সাংবাদিক জাহিদ রিপন মৃত্যুতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের শোক যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ  হতে র‌্যাব-৮, কর্তৃক  গ্রেফতার পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৫ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষব করে হত্যা,আটক ২ ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কুয়াকাটায় ভাড়া বাসা থেকে গৃহবধুর গ/লা/কা/টা লা/শ উদ্ধার,স্বামী পুলিশ হেফাজতে কলাপাড়ার আল আরাফাহ ইসলামী ব্যাংক কম্বল দিলেন শীতার্ত, ছিন্নমূল ও অসহায় মানুষদের
বরিশালের ইউনিয়ন পরিষদে দ্রুত ইন্টারনেট সংযোগের দাবী

বরিশালের ইউনিয়ন পরিষদে দ্রুত ইন্টারনেট সংযোগের দাবী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : ইনফো-সরকার ফেইজ-৩ প্রকল্পের মাধ্যমে আইসিটি অবকাঠামো উন্নয়ন, আইসিটি সেবার সহজলভ্যতা ও আইসিটি খাতের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার লক্ষ্যে সারাদেশের ২৬০০ ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদানের জন্য ইন্টারনেট সংযোগ স্থাপনের কাজ শুরু করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় বরিশালের বিভিন্ন ইউনিয়ন পরিষদে ইতোমধ্যে ফাইবার ক্যাবল ও সার্ভার ষ্টেশন স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন ইউনিয়ন পরিষদে ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়নি। ফলে গ্রামীণ জনগোষ্ঠীকে সরকারী সেবা সহজভাবে পৌঁছে দেয়ায় অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের। এজন্য ইউনিয়ন পরিষদগুলোয় দ্রুতভাবে ইন্টারনেট সংযোগের দাবী জানিয়েছেন জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
ইনফো-সরকার ফেইজ-৩ প্রকল্পে বরিশালে কর্মরত সহকারী নেটওয়ার্ক প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, এ প্রকল্পের আওতায় সামিট কমিউনিকেশনের মাধ্যমে বরিশালের ১০টি উপজেলা ও ৫৮টি ইউনিয়ন পরিষদে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ স্থাপনের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে আটটি উপজেলা, ৪০টি ইউনিয়নে সার্ভার ষ্টেশন ও ৩৭টি ইউনিয়নে ডিভাইস স্থাপন বসানো হয়েছে। এছাড়া মুলাদী ও মেহেন্দীগঞ্জ উপজেলাসহ জেলার কয়েকটি ইউনিয়ন পরিষদ দুর্গম হওয়ায় এখনও ফাইবার ক্যাবল ও সার্ভার ষ্টেশন বসানো হয়নি। তবে খুব শীঘ্রই বাকি ইউনিয়ন পরিষদগুলোতে ফাইবার ক্যাবল ও সার্ভার ষ্টেশন বসানো হবে। তিনি আরও জানান, চলতি বছরের জুন মাসে ইনফো-সরকার ফেইজ-৩ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার মধ্যেই ইউনিয়ন পরিষদগুলোতে ইন্টারনেট সংযোগ চালু দেওয়ার কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD