বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
ঝুলে গেলো সৈয়দ আশরাফের শূন্য আসনের ভোট

ঝুলে গেলো সৈয়দ আশরাফের শূন্য আসনের ভোট

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: সদ্য প্রয়াত সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশারাফুল ইসলামের শূন্য আসনের নির্বাচন ঝুলে গেলো। আইনি জটিলতার কারণে কিশোরগঞ্জ-১ আসন এখনো সংসদ সচিবালয় বা নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করতে পারেনি। 

তাই সংসদ সচিবালয় থেকে বিষয়টি নিয়ে অবহিত হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) হেলালুদ্দীন আহমদ। নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সোমবার (১৪ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

হেলালুদ্দীন আহমদ বলেন, সাবেক জনপ্রশাসন মন্ত্রী এবং সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি মৃত্যুবরণ করেন। তার পরিপ্রেক্ষিতে ওই আসনটি এখন বর্তমানে শূন্য আছে। যেহেতু তিনি শপথ গ্রহণ করেননি এব গেজেট নোটিফিকেশন হয়ে গেছে স্বাভাবিকভাবেই এখানে আইনগত জটিলতা আছে। কমিশন বলেছে যে, সংসদ সচিবালয়ে থেকে বিষয়টি অবহিত হওয়ার পর তফসিল ঘোষণা করা হবে। সুতরাং কমিশন কোনো সিদ্ধান্ত দেয়নি। সংসদ সচিবালয় থেকে বিষয়টি অবহিত করার পর তফসিল ঘোষণা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD