বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
হঠাৎ ভয়াবহ বন্যা, পানির চাপে ভেঙে গেছে ফ্লাড বাইপাস বাঁধ

হঠাৎ ভয়াবহ বন্যা, পানির চাপে ভেঙে গেছে ফ্লাড বাইপাস বাঁধ

Sharing is caring!

হঠাৎ করে উজানের পাহাড়ি ঢলের পানি হুহু করে আসায় তিস্তা ব্যারেজ এলাকায় বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজের ধারণা ক্ষমতার অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে তিস্তা ব্যারাজের ফ্লাড বাইপাস সড়কটি ভেঙে গেছে। ফলে পানির প্রবল স্রোতে গড্ডিমারী ও সিঙ্গিমারী ইউনিয়নের তিস্তার পার্শ্ববর্তী কয়েকটি রাস্তা ভেঙে গিয়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল।

বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে এসেছেন জেলাপ্রশাসক আবু জাফর। বুধবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলে বেলা বাড়ার সাথে সাথে তা বৃদ্ধি পেতে থাকে। দুপুর ১টার দিকে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। তিস্তা ব্যারাজের ফ্লাড বাইপাস বাঁধ, গড্ডিমারী ও সিঙ্গিমারী ইউনিয়নের তিস্তার পার্শ্ববর্তী কয়েকটি রাস্তা ভেঙে গেছে। ফলে হাতীবান্ধা শহরসহ লোকালয়ে বন্যার পানি প্রবেশ করছে। ডুবে গেছে তিস্তা তীরবর্তী এলাকার হাজার হাজার একর ফসলি জমি। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার।

ভয়াবহ বন্যায় তিস্তা পাড়ের মানুষের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে থাকে। বুধবার দুপুরে পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। হাতীবান্ধার বড়খাতা হতে গড্ডিমারী মেডিকেল মোড় হয়ে মেডিকেল মোড় বাইপাস পাকা সড়কটির উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে সড়কটির বিভিন্ন স্থানে ধসে পড়ছে। সকাল সাড়ে ৯টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের লালমনিরহাট অংশের একটি ফ্লাড বাইপাস বাঁধ ভেঙে গেছে। এতে নিলফামারী জেলার সাথে লালমনিরহাটের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বাইপাসটি ভেঙে যাওয়ায় পানি হাতীবান্ধা শহরে ঢুকছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। ভয়াবহ বন্যায় তিস্তা তীরবর্তী এলাকার হাজার হাজার একর পাকা ধানক্ষেতসহ আলু, ভুট্টা ক্ষেত পানিতে ডুবে গেছে। স্থানীয়রা বলেন, প্রতিবার বন্যার আগে পানি উন্নয়ন বোর্ড থেকে বন্যার আগাম পূর্বাভাস জানানো হলেও এবার তা জানানো হয়নি। ফলে বন্যার পানিতে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। গড্ডিমারী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবু বকর সিদ্দিক শ্যামলন বলেন, এবারের বন্যা ঐতিহাসিক বন্যা।

তিস্তা ব্যারেজের ফ্লাড বাইপাস ভেঙ্গে গড্ডিমারী ইউনিয়ন ছিন্নভিন্ন হয়ে পড়েছে। তালেবমোর বাঁধসহ পাকা রাস্তা ভেঙ্গে হাজার হাজার একর আমন ধান নষ্ট হয়ে গেছে। পানিতে ভেসে গেছে শতশত পুকুরের মাছ। অসংখ্য ঘড় বাড়ি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। ফলে বর্তমানে চরম অসহায় হয়ে পড়েছে অত্র ইউনিয়নবাসী। সকলের কাছে দোয়া ও সহযোগীতা চাই।

সিঙ্গিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, এবারের বন্যায় নজিরবিহীন ক্ষতির সম্মুখীন হয়েছে আমার ইউনিয়নের। ভেশ্বির মোড় হতে ধুবনী পর্যন্ত ১,২,৩ নং ওয়ার্ডের তিস্তার বাধ ভেঙে দিয়ে হাজার হাজার একর ফসলি জমির ধান নষ্ট হয়ে গেছে। শতশত পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন বলেন, হঠাৎ করে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে ফ্লাড বাইপাস ভেঙে গেছে। বন্য্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা নির্নয় করে দ্রুত ত্রানের ব্যবস্থা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD