শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
বিভিন্ন প্রকল্প নিয়ে জরুরি বৈঠকে বসছেন সেতুমন্ত্রী

বিভিন্ন প্রকল্প নিয়ে জরুরি বৈঠকে বসছেন সেতুমন্ত্রী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ও অসমাপ্ত প্রকল্পগুলো নিয়ে জরুরি বৈঠকে বসছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠকে এসব প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য তিনি জোরালো নির্দেশ দিতে পারেন বলে আভাস পাওয়া গেছে।
 
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সেতুমন্ত্রী। 

আরো জানা গেছে, সভায় চলমান প্রকল্পের সর্বশেষ অগ্রগতি, বাধা ও সময়সীমা সম্পর্কে জানাতে অধীনস্থ দপ্তর, সংস্থার প্রধান, বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের পরিচালক, সওজ অধিদপ্তরের জোনপ্রধানদের ডাকা হয়েছে। তাদের কাছ থেকে ওই সব বিষয় জানতে চাইবেন মন্ত্রী। আর যেসব প্রকল্প ঝুলন্ত তা শেষ করতে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে।

এ ব্যাপারে সড়ক বিভাগের এক কর্মকর্তা জানান, মূলত কাজের অগ্রগতি ও কবে নাগাদ কাজ শেষ করা হবে তা জানতে চাইবেন মন্ত্রী। পিছিয়ে থাকা প্রকল্পগুলোর গতি জোরদার করতে চান তিনি। এগুলো সম্পর্কে অগ্রগতি প্রতিবেদন জানতে চাইবেন মন্ত্রী। আজকের বৈঠক থেকেই নিরবচ্ছিন্ন গতিতে শেষ করতে নির্দেশনা ও সিদ্ধান্ত নিয়ে যাবেন প্রকল্প পরিচালক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD