মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বিশ্বকাপ অভিযানে রাতে ওমান যাচ্ছে বাংলাদেশ

বিশ্বকাপ অভিযানে রাতে ওমান যাচ্ছে বাংলাদেশ

Sharing is caring!

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দীর্ঘদিন ধরে করোনা ভাইরাসের জন্য থেমে থাকা বিশ্বকাপ অবশেষে মাঠে গড়াচ্ছে।

আর এ টুর্নামেন্ট খেলতে আজ রাত পৌনে ১১টায় ওমানের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ ক্রিকেট দল।

অনেক উন্মাদনা নিয়ে শুরু হওয়া বিশ্বকাপের এবারের আসর খেলতে প্রথমে মাসকটে পৌঁছে এক দিনের রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে টাইগারদের। এরপর করোনা নেগেটিভ হলে মঙ্গলবার (৫ অক্টোবর) থেকে শুরু হবে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ দলের অনুশীলন। সেখানে ওমানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলে ৯ অক্টোবর বাংলাদেশ দল পাড়ি জমাবে আরব আমিরাতে। সেখানে আবারও এক দিনের কোয়ারেন্টাইনে থেকে অনুশীলনে ফিরবে টাইগাররা।

১২ ও ১৪ অক্টোবর আবু দাবিতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে অফিসিয়াল প্রস্তিুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৫ অক্টোবর আবারও ওমানে ফিরে একদিন অনুশীলন করে ১৭ তারিখ স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে টাইগারার শুরু করবে বিশ্বকাপ যাত্রা।

বাংলাদেশ দলের সঙ্গে ওমান যাত্রায় নির্বাচক কমিটি থেকে হাবিবুল বাশার যাবেন। এদিকে আইপিএল খেলার কারণে বর্তমানে আরব আমিরাতে অবস্থান করছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তারা সেখান থেকেই ওমানে এসে দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন। একই ভাবে যোগ দেবেন ছুটিতে থাকা কোচিং স্টাফরাও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD