শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলায় পালিয়ে আসা শিশুদের হস্তান্তর! সমাজসেবা কর্মকর্তার মহানুভাবতা।

ভোলায় পালিয়ে আসা শিশুদের হস্তান্তর! সমাজসেবা কর্মকর্তার মহানুভাবতা।

Sharing is caring!

বিশেষ প্রতিনিধি: ভোলা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ – পরিচালক নজরুল ইসলামের তত্ত্বাবধায়নে মোঃ ইয়াছিন(০৯) মোঃ রোমান(১১) নামক ২টি শিশুকে তার পরিবারের নিকট হস্তান্তর করেন এবং ব্যক্তি ফান্ড থেকে যাওয়া আসা খরচ বহান করে, মহানুভাবতার দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। আজ দুপুর ২টায় অফিস চলাকালীন সময়ে বরিশাল জেলার স্থায়ী বাসীন্দা তাদের পিতা কামাল হোসেন ও দুলাল হোসেন নিকট সাংবাদিকদের উপস্থিতে অনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। অভিভাবকগন এ উদারতা ও মহানুভবতা দেখে আবেগ আপ্লুত হয়ে মায়া কান্নায় জড়িয়ে তাদের সন্তানকে বুকে টেনে নেন, সাথে সাথে জেলা সমাজ উপ-পরিচালক নজরুল ইসলাম জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়ার আকুতি-মিনতি করেন।

এসময় সাংবাদিকদের উদ্দেশ্য করে অভিভাবক দুলাল ও মোঃ কামাল জানান, সমাজসেবা অফিসার নজরুল ইসলাম একটা ভালো মনের মানুষ, দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল। নুরুল ইসলাম স্যার তাহার ব্যক্তিগত তত্ত্বাবধায়নে আমাদের এলাকার চেয়ারম্যান ও আরমান এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের সন্তানদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য খবর পৌঁছান।। নজরুল ইসলাম স্যারের এ মহানুভবতা দেখে আমরা সত্যিই অভিভূত, আমরা স্যারের জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি।। বেশ কয়েকজন সুবিধা ভোগীর আজ গণমাধ্যমকে জানান , অফিসার নজরুল ইসলাম ইতিপূর্বে বিভিন্ন ধরনের সমাজ কল্যাণ মূলক কাজ করেছেন যথেষ্ঠ আন্তরিকতার সহকারে।

বিশেষ করে ভোলা জেলা উপ- পরিচালকের দায়িত্ব পাওয়ার পর থেকেই ভোলা জেলার সমাজসেবা অফিসের, উপজেলা পর্যায়সহ প্রতিটি অধীনস্থ অফিসের লেগেছে পরিবর্তনের ছোয়া।। পালিয়ে আসার কারণ সম্পর্কে পালিয়ে শিশুদের কাছে জানতে চাইলে তারা জানান, তারা যে মাদ্রাসায় পড়তো সেই মাদ্রাসায় অমানবিক নির্যাতন করতেন, শিক্ষাব্যবস্থায় অত্যন্ত কঠোর তার কারণে পালিয়ে আসতে বাধ্য হন।

বিষয়টি নিয়ে উপ- পরিচালক নজরুল ইসলাম সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি শুধুমাত্র সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে আমার দায়িত্ব উপর একনিষ্ঠ। এ ছাড়া আমি আমার উধ্ধতন কর্তৃপক্ষের আদেশের উপর শ্রদ্ধাশীল হয়ে, আমার দায়িত্বের প্রতি আমি সর্বোসময় নিয়োজিত রয়েছি, সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন আপনারাও আমাকে সর্বোসময় সহযোগিতা করবেন।। উল্ল্যখ, পালিয়ে আসা ২ শিশুকে গতকাল ভোলা থানা পুলিশ আটক করে, প্রবেশন অফিসার Mehir Paik কে জানায়। প্রবেশন অফিসার ও জেলার সমাজ সেবা অফিসের উপ- পরিচালক তত্ত্বাবধায়নে, ভোলা থানা থেকে ফাতেমা খানম সরকারি শিশু পরিবারে থাকার ব্যবস্থা করেন।।। অতঃপর আজ ভোলা জেলা গ্রাম গোবিন্দপুর উপজেলা মেহেন্দিগঞ্জ জেলাঃ বরিশাল পিতা মাতার নিকট হস্তান্তর করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD