সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় অতিবৃষ্টির ফলে ব্রীজের এপ্রোচ সড়ক ধসে পড়ছে, দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস

গলাচিপায় অতিবৃষ্টির ফলে ব্রীজের এপ্রোচ সড়ক ধসে পড়ছে, দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস

Sharing is caring!

এম এইচ শান্ত: চলমান বৈরী আবহাওয়ার অতিবৃষ্টির কারনে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন পরিষদ থেকে দক্ষিন পানপট্টি বিটুমিনাস কার্পেটিং পাকা সড়কের হিন্দু পাড়া সংলগ্ন এলাকার ব্রিজটির এপ্রোচ সড়ক ভেঙে যাচ্ছে।

সরজমিন দেখা যায়, মাটি ধসে এপ্রোচের ইট খালে পড়ে যাচ্ছে। অতিদ্রুত কোন ব্যবস্থা নেয়া না হলে এ ব্রিজটি চলাচলের অযোগ্য হয়ে পড়বে। স্থানীয় সিনিয়র রিপোর্টারঃ মুঃ জিল্লুর রহমান জুয়েল জানান , এপ্রোচ সড়কে ব্লক বা গাইড ওয়াল না থাকায়, বৃষ্টিতে মাটি ধসে গেছে। এর ফলে এপ্রোচ সড়কের ইট খালে গিয়ে পড়ছে।

জরুরীভাবে গাইডওয়াল বা ব্লক স্থাপন করা হলে এপ্রোচ সড়কের ধসে পড়া রোধ করা সম্ভব। বর্তমান পরিস্থিতি অবস্থায় ব্যবস্থা না নিলে, পানপট্টি ইউনিয়ন সহ বিচ্ছিন্ন রাঙ্গাবালী উপজেলা থেকে জনসাধারণের যোগাযোগের হয়রানির শিকারের পরিনত হয়ে পরবে।

যা পরবর্তীতে হয়তো অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে বলে বিভিন্ন মহলের মতামত। এ বিষয়ে গলাচিপা উপজেলা প্রকৌশলী (এল,জি,ই,ডি) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, সরেজমিনে বিভিন্ন ইউনিয়নের নব- নির্মিত ব্রীজ গুলোর অবস্থা খোজঁখবর নিচ্ছি। এছাড়া বর্তমানে ধারাবাহিক বৈরী আবহাওয়ার অতিবৃষ্টি হওয়ার ফলে সড়কের দুই পাশের এপ্রোচ এর মাঠির স্তর সরে যাচ্ছে। এ বিষয়ে টেকসই সমাধানের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD