বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বঙ্গোপসাগরে লঘুচাপ, তিন নম্বর সতর্কতা সংকেত।।

বঙ্গোপসাগরে লঘুচাপ, তিন নম্বর সতর্কতা সংকেত।।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভ‚ত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ অনেকটা বৃদ্ধি পেয়েছে। শনিবার রাত থেকে উপক‚লীয় এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। নদ নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়ে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এদিকে উপূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পটুয়াখালীর পায়রা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। মাছ ধরা ট্রলার সমূহকে উপক‚লের কাছকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। ইতিমধ্যে অধিকাংশ ট্রলার সমূহ আলীপুর মহিপুর মৎস্য বন্দরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।

মহিপুর মৎস্য বন্দর মহিপুরের ট্রলার মাঝি আবদুল জব্বার বলেন, এ বছর এমনিতেই মাছের আকাল। তার পরেও যখনই কিছু মাছ পড়তে শুরু হয়েছে। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তরের প্রাকৃতিক দূর্যোগের সংকেত পেয়ে নিরাপদে আশ্রয় নিয়েছি।

আলীপুর মৎস্য আড়ত ব্যাবসায়ীদের সভাপতি আনছার উদ্দিন মোল্লা জানান, কাংখিত মাছ না পড়ায় লোকসানে মুখে মৎস্য ব্যাবসার সাথে সংশ্লিষ্টরা। তিনি আরও জানান, প্রতিকূল আবহাওয়া বিরাজ করায় বেশিরভাগ মাছ ধরা ট্রলারগুলো শিববাড়িয়া নদীর পোতাশ্রয়ে এসেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD