বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, সংঘর্ষে যুবক নিহত

আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, সংঘর্ষে যুবক নিহত

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বারের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কোনো ব্যক্তি নিহতের খবর স্বীকার করেনি পুলিশ। গতকাল শনিবার রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আশিকুর রহমান (২৫) মদনপুরের চাঁনপুর এলাকার শহীদুল ইসলামের ছেলে। তিনি মদনপুরের প্যানডেক্স গার্মেন্টসের শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার রাতে সাড়ে ৮টায় ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামি বিশেষ করে নাশকতা মামলার আসামিদের ধরতে মদনপুরের চাঁনপুরে অভিযান চালায় বন্দর থানা পুলিশ। এ সময় বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল পুলিশ। গ্রেপ্তারকৃতরা স্থানীয় খলিল মেম্বারের লোক। এ খবর ছড়িয়ে পড়লে ওই মেম্বারের সমর্থকরা টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। সে সময় স্থানীয়রা পুলিশের দুইটি গাড়িও ভাঙচুর করে। 

তারা আরো জানান, এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী, কনস্টেবল দেবাশীষ, মোহনসহ   অন্তত ১৫ জন আহত হন।

এ ব্যাপারে বন্দর থানার ওসি আজহারুল ইসলাম বলেন, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে সম্প্রতি ব্যাপক সংঘর্ষ হয়। শনিবার দুই গ্রুপের মধ্যে পুনরায় উত্তেজনা দেখা দেয়। সেখানে পুলিশ যাওয়ার পর পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে পুলিশসহ একাধিক ব্যক্তি আহত হন। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD