বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ইউনিয়ন পর্যায়ে দ্বিতীয় ডোজের গণ টিকাদান কার্যক্রম শুরু

ইউনিয়ন পর্যায়ে দ্বিতীয় ডোজের গণ টিকাদান কার্যক্রম শুরু

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পর্যায়ে কোভিট-১৯ এর রেজিষ্ট্রেশন বিহীন দ্বিতীয় ডোজের গন টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় উপজেলার ১২টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার ১ টি করে কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে প্রতিটি কেন্দ্রে থেকে টিকা গ্রহীতাদের ভীড় লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষের আলাদা আলাদা ৩ টি করে বুথের মাধ্যমে ৬ শ‘ জনকে এ টিকা প্রদান করা হচ্ছে।

প্রতিটি কেন্দ্রের জন্য তিনজন পরির্দশক, ছয়জন করে স্বাস্থ্যকর্মী ও নয়জন স্বেচ্ছোসেবী কাজ করছেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রমতে প্রতিটি কেন্দ্রে ৬০০ জন মানুষ এ টিকা নিতে পারবে। এছাড়া গণ টিকাদান কার্যক্রমের প্রথম ডোজ সম্পন্নকারী ৬হাজার পাঁচশত আটচল্লিশ জনের সবাই এ টিকা নিতে পারবেন।

কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা মিরাজ হোসেন জানান, সকাল নয়টা থেকে লাইনে দাঁড়িয়েছি। সাড়ে দশটায় টিকা দেয়া শুরু হয়েছে। অনেক ভীড় রয়েছে কখন দিতে পারবো জানিনা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হালদার জানান, উপজেলার ১৪টি কেন্দ্রে একযোগে দ্বিতীয় ডোজের এ গণ টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD