রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
কীর্তনখোলা নদীতে ট্রলার থেকে পড়ে শিক্ষার্থী নিখোঁজ

কীর্তনখোলা নদীতে ট্রলার থেকে পড়ে শিক্ষার্থী নিখোঁজ

Sharing is caring!

বরিশালে বন্ধুদের সাথে কীর্তনখোলা নদীতে ট্রলারে ঘুরতে বেরিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়েছে এক শিক্ষার্থী। নিখোঁজ হওয়া ওই শিক্ষার্থীর নাম ফাহাদ হাসান (১৭)। সে বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী এবং নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকার মাহাবুুব হোসেনের ছেলে।

শুক্রবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। তাঁকে উদ্ধারে ইতিমধ্যে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কাজ করছে বলে জানান বরিশার কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক। তিনি বলেন, ৫টা ১৫ মিনিটের দিকে ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং ফায়ার সার্ভিসকে পুরো বিষয়টি জানাই।

ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ওই ছাত্রকে খুঁজতে নদীতে অভিযান চালাচ্ছে। ভ্রমণে বের হওয়া অপর বন্ধু ইকবাল মাহামুদ বলেন, খেয়াঘাট থেকে আমরা ১১ বন্ধু মিলে ত্রিশ গোডাউন যাওয়ার জন্য একটি ট্রলার ভাড়া করে রওয়ানা দিই। ঘাট ছেড়ে মাঝ নদীতে আসার পরে হঠাৎ করে ফাহাদ মাথা ঘুরিয়ে নদীতে পড়ে যায়।

তখনই আমরা ৯৯৯ নম্বরে কল করি। এর কিছুক্ষণ পরে প্রশাসনের লোক এসে উদ্ধার অভিযান শুরু করে। এর আগে গত বছরের ২ নভেম্বর ট্রলারে চেপে বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হয় দ্বীপ ঘোষ (১৬) নামের এক কিশোর। এরপর দুদিন পরে তার লাশ পাওয়া গিয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD