রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বিভিন্ন দাবিতে বরিশালে সমাবেশ ও ফুলবাড়ী শ্রহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিভিন্ন দাবিতে বরিশালে সমাবেশ ও ফুলবাড়ী শ্রহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

Sharing is caring!

বিভিন্ন দাবিতে বরিশালে সমাবেশ ও ফুলবাড়ী শ্রহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

সমাবেশের মাধ্যমে নেতৃবৃন্দরা এশিয়া এনার্জি (জিসিএম) কে দেশ থেকে বহিস্কার, নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, রক্তে লেখা ফুলবাড়ী চুক্তির বাস্তবায়ন, ভোলার গ্যাস বিদেশি কোম্পানিকে উত্তোলন করতে না দিয়ে দেশিয় কোম্পানিকে উত্তোলনের দায়ীত্ব দিয়ে বরিশালে গ্যাস ভিত্তিক শিল্প কারখানা স্থাপনের দাবি জানান।

বৃহস্পতিবার সকাল ১১টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশ করে তারা এই দাবি জানান।

বরিশাল জেলা আহবায়ক কমরেড সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কেন্দ্রীয় নেতা অধ্যাপক আব্দুস ছত্তার, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, কমরেড শাহ আজিজুর রহমান খোকন, হারুর অর রসিদ মাহমুদ, বাংলাদেশ সমাজতান্ত্রিকদল বাসদ জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, আরিফুর রহমান মিরাজ প্রমুখ।

এতে বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সেদিন বিরোধী দলীয় নেত্রী ফুলবাড়ীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন তারা ক্ষমতায় আসলে ফুলবাড়ী শহিদদের দাবি চুক্তি বাস্তবায়ন করবেন।

তারা আজ ক্ষমতায় এসে সেই সকল শহিদের সাথে বিশ্বাষ ঘাতকতা করে সকল কিছু ভুলে এদেশের সম্পদ নিজেদের মসনদ দখল করে রাখার জন্য বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন।

তারা আরো বলেন, সেদিন ফুলবাড়ীর মানুষ নিজেদের সম্পদ রক্ষার জন্য জীবন দিয়েছে। প্রয়োজনে ভোলার গ্যাস রক্ষা করার জন্য আমরা জীবন দিতেও পিছপা হব না।

পরে এক মৌন মিছিল সহকারে ফুলবাড়ীতে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD