রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

Sharing is caring!

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের গাইনেরপাড় নামক স্থানে মঙ্গলবার দুপরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়। গুরুতরভাবে আহত মূমূর্ষ অবস্থায় ১২ জনকে বরিশাল শের ই বালা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা-বরিশাল মহা-সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম ভূইয়া জানান, বরিশাল থেকে ছেড়ে আসা মাওয়াগামি বিআরটিসিবাস ঢাকা মেট্রোব-১১-১২৪৪ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার গাইনেরপাড় নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বামনাগামি বিএমএফ লিয়ন পরিবহন ঢাকা মেট্রো ব-১৪-০৬৭৫ মুখোমুঠি সংঘর্ষের ঘটনা ঘটে। দূর্ঘটনা কবলিত বাস দুমরে মুচড়ে যায়।

সংঘর্ষে কমপক্ষে ২৫জন আহত হয়। গুরুতরভাবে আহত ১২ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতরা হলেন, মুলাদি উপজেলার নাজিরপুর গ্রামের তামান্না (২২), হনুফা বেগম (২৫) নওগা জেলার শাহাজাতপুর সদরের মুকুল (৩২) আগৈলঝাড়া উপজেলা রত্নপুর গ্রামের সঞ্জয় দাস (৩০) ও গৌরনদীর বিল্লগ্রাম গ্রামের আনোয়ারা বেগম (৬৫), উজিরপুরের বরাকোঠা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির (৭০)তারস্ত্রী আনোয়ারা বেগম (৬০)পটুয়াখালি গলাজিপার আমখোলা গ্রামের আব্দুর রহিম সিকদার (৬০), গৌরনদী সদরের সুমা ঘোষ (২৭)বিআরটিসি বাসের সুপারভাইজার কুষ্ঠিয়া জেলার নওগা শাবুগিয়া গ্রামের শাহাবুব হোসেন (৩৬), ঝালকাঠি কৃঞ্চখালি গ্রামের আলম হোসেন (৪৫) ।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম ভূইয়া বলেন, দূর্ঘটনার কারনে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD