বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ইসরায়েলি বিমান হামলা প্রতিহতের দাবি সিরিয়ার

ইসরায়েলি বিমান হামলা প্রতিহতের দাবি সিরিয়ার

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের বিমান হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সিরিয়া। ইসরায়েলের জঙ্গিবিমান থেকে চালানো এসব হামলা সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে দিয়েছে বলে জানানো হয়েছে।

সেনা সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ জানিয়েছে, শুক্রবার রাত ১১টার পর চালানো ওই আগ্রাসনে শুধুমাত্র বিমানবন্দরের একটি গুদামের ক্ষতি হয়েছে মাত্র। ইসরায়েলি জঙ্গিবিমান থেকে দামেস্ক বিমানবন্দর লক্ষ্য করে নিক্ষিপ্ত বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

সিরিয়ার বেসামরিক বিমান চলাচল বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে সানা আরো জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় দামেস্ক বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হয়নি এবং বিমানের ওঠানামা স্বাভাবিক রয়েছে।

লেবাননের আকাশসীমায় তিনটি ইসরায়েলি জঙ্গিবিমান অনুপ্রবেশ করেছে বলে খবর প্রকাশিত হওয়ার কিছুক্ষণ পর দামেস্ক বিমানবন্দরে হামলার এ ঘটনা ঘটল। ধারণা করা হচ্ছে, সিরিয়ার সঙ্গে নিজের সীমান্ত থাকা সত্ত্বেও ইসরায়েল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে লেবাননের ভেতর দিয়ে এসব জঙ্গিবিমান পাঠিয়েছে।

ইসরায়েল মাঝেমধ্যেই সিরিয়ার ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ ধরনের হামলা প্রতিহত করার জন্য গত অক্টোবরে রাশিয়া সিরিয়াকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৩০০’ সরবরাহ করে। তখন থেকে সিরিয়ায় অভিযান চালানোর ক্ষেত্রে তেল আবিব যথেষ্ট সতর্কতা অবলম্বন করে আসছে। গতরাতের ইসরায়েলি হামলা ব্যর্থ করে দেয়ার কাজে এস-৩০০ ব্যবহৃত হয়েছে কিনা তা জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD