বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
সিগারেট চুরির অভিযোগে যুবককে গাছে বেধেঁ নির্যাতন

সিগারেট চুরির অভিযোগে যুবককে গাছে বেধেঁ নির্যাতন

Sharing is caring!

বরিশাল : বরিশালের হিজলা উপজেলায় দুই প্যাকেট সিগারেট চুরির অভিযোগে এক যুবককে গাছের সাথে বেধেঁ অমানবিক নির্যাতন করা হয়েছে। এ ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নির্যাতনের শিকার হওয়া যুবকের নাম নির্মল চন্দ্র দাস। সে কাউরিয়া বাজারের কাঠমিস্ত্রি বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের বিজয় দাসের ছেলে।

শনিবার সকাল ১১টায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বন্দরে এই ঘটনা ঘটে। শুধু নির্যাতনই নয় নির্যাতনের পাশাপাশি ওই যুবককে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এঘটনায় পুলিশ নির্যাতনকারী মুদি ব্যবসায়ী আব্দুল সালাম সরদারকে গ্রেপ্তার করেছে। স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, দুই প্যাকেট সিগারেট চুরির অভিযোগ এনে নির্মল চন্দ্র দাস নামে এক সংখ্যালঘু যুবককে অমানবিক নির্যাতন করেন কাউরিয়া বন্দরের ব্যবসায়ী আব্দুল সালাম সরদার।

নির্মল চন্দ্র দাস কাঠমিস্ত্রি বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের বিজয় দাসের ছেলে। শনিবার বেলা ১১ টায় প্রকাশ্য জনসম্মুক্ষে সুপারি গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করছেন। শুধু নির্যাতন করেই ক্ষ্যান্ত হননি, তাকে ১০ হাজার টাকা জরিমানা করে। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন ওই ব্যবসায়ী। ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নির্যাতনের সময় তাঁর স্ত্রী বাঁচাতে গেলে তাকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছেন ওই ব্যবসায়ী।

এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। তবে ব্যবসায়ী সালাম এর সাথে আলাপকালে তিনি নির্যাতনের কথা সম্পূর্ণ অস্বীকার করেন। নির্যাতিত নির্মল চন্দ্র দাসের স্ত্রী রূপা দাস জানান, সকাল বেলা ব্যবসায়ী সালাম সরদার তার স্বামী নির্মল চন্দ্র দাসকে বাড়ি থেকে বাজারের খবর দিয়ে নিয়ে যান। তিনি বাজারে যাওয়ার পর থেকেই তাকে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করছেন সালাম। আমি বাঁচাতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার স্বামী যদি চুরি করে, তবে তাকে থানা পুলিশ আছে গিয়ে দিতো, তারা বিচার করতো।

আমি আমার স্বামীকে নির্যাতনের বিচার চাই। হিজলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারেকুল হাসান রাসেল বলেন, ‘গাছে বেধে নির্যাতনের ভিডিও পাওয়া মাত্রই আমরা ঘটনার সত্যতা নিশ্চিত হতে ঘটনাস্থলে যাই। সেখানে ঘটনার সত্যতা পাওয়া গেছে। দুই প্যাকেট সিগারেট চুরির অপরাধে ওই ব্যক্তিকে গাছের সাথে বেধে নির্যাতন করা হয়। এই ঘটনার মূল হোতা নির্যাতনকারী মুদী দোকানি আবদুস সালামকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি নির্যাতনের শিকার নির্মল দাসকে মামলা করার জন্য বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD