শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলায় সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে করোনা মেহমান নিয়ে ছেড়ে গেল কৃষানী।

ভোলায় সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে করোনা মেহমান নিয়ে ছেড়ে গেল কৃষানী।

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি: ফের টানা ১৪ দিনের লকডাউনে,দেশের সকল সরকারী বেসরকারি কল কারখানা বন্ধ ঘোষণা করেছে সরকার।আর তাইতো সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে কৃষাণী ফেরীতে এযেন আনন্দ ভ্রমণে মতো করোনার মেহমান নিয়ে ইলিশা ঘাট থেকে ছেড়্বে যায়। কর্মস্থল বন্ধের কথা শুনে নিজ নিজ বাড়ীতে এসে পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করেছেন কর্মকতা কর্মচারীরা। কিন্তু গতকাল হঠাৎ ঘোষনা হয় রবিবার থেকে সকল শিল্প কল কারখানা খোলা হবে, এমন ঘোষণার পর বিপাকে পড়েছে দক্ষিণাঞ্চলের কয়েক হাজার শ্রমিক।

অবশেষে জীবনের ঝুঁকি নিয়ে দ্বীপ জেলা ভোলা থেকে ঢাকা চট্রগ্রাম যাওয়ার বর্তমান গুরুত্বপূর্ণ সদর দরজা হলো ভোলার বন্দরনগরী হিসেবে পরিচিতো ইলিশা ফেরিঘাট। শুক্রবার ঘোষণার পর থেকেই ফেরিঘাটে যাত্রীদের ভীর চোঁখে পরার মত ছিলো।

আজ শনিবার ভোর থেকে হাজার হাজার যাত্রী ঘাটে এসে ভীর করলে কোস্টগার্ড, নৌ পুলিশ, ইলিশা ফাঁড়ির পুলিশ ঘাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। পরে গাদাগাদি করে গাড়ী ছাড়া শুধু যাত্রী নিয়েই সকাল আনুমানিক ১০ টার দিকে ইলিশাঘাট থেকে কৃষাণী নামের একটি ফেরি ছেড়ে যায়।

অন্যদিকে উত্তাল মেঘনায় ফেরি যাত্রীদের জন্য যতটা নিরাপদ তার চেয়ে ঝুঁকিপূর্ণ ট্রলার স্পিডবোঢ, ঘাটের একটি চক্র টাকার বিনিময়ে প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাত্রী পারাপার করছে, যে কোন মুহুত্বে ঘটতে পারে দুর্ঘটনা। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে অবৈধ ট্রলার স্পিডবোঢ এর বিরুদ্ধে তারা জিরোট্রলারেন্সে রয়েছেন। ইলিশা ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা শতভাগ চেষ্টা করেছি কিন্তু যাত্রীদের চাপে সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD