শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
‘নির্বাচিত হয়ে সংসদে না আসার সিদ্ধান্ত কি বৈধ?’

‘নির্বাচিত হয়ে সংসদে না আসার সিদ্ধান্ত কি বৈধ?’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-ঐক্যফ্রন্ট সংসদে নির্বাচিত হয়েও না আসার সিদ্ধান্ত নিয়েছে। এটার কি বৈধতা আছে? জনগণের রায়কে যারা অসম্মান করেছে সেটা কি বৈধ?

আজ শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফ্লাইওভার ও চার লেন সড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা বিশ্ব একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে। দুনিয়ার সব গণতান্ত্রিক দেশই বাংলাদেশের এই নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে, প্রশংসা করেছে। এমতাবস্থায় এ নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, তারা আগে সংসদে আসুক। অধিবেশনে যোগ দিক। ৩০ তারিখ আমি তাদের আহ্বান করছি সংসদে যোগ দেওয়ার জন্য।

মন্ত্রী বলেন, তারা (বিএনপি-ঐক্যফ্রন্ট) কী বললেন তাতে আমাদের কিছু আসে যায় না। বাংলাদেশের জনগণ কী বললো সেটা হলো বড় কথা। জনগণ বিপুলভাবে শেখ হাসিনার উন্নয়ন, গণতন্ত্র এবং সততার পক্ষে রায় দিয়েছে। ৭০-এর পর নৌকার পক্ষে এমন গণজোয়ার কেউ আর দেখেনি। এই নির্বাচন যদি তারা মনে করে সঠিক নয় তারা বলতেই পারে। আমরা বলবো এ দেশের জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগ-মহাজোটকে বিজয়ী করেছে। কাজেই এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন পৃথিবীর কোথাও নেই এবং বাংলাদেশেও নেই। জনগণের মাঝেও নেই। তাদের জনগণ ভোট না দিয়ে প্রত্যাখান করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD