শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে ঈদের দিনে সরকারি শিশু পরিবারের সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

বরিশালে ঈদের দিনে সরকারি শিশু পরিবারের সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

Sharing is caring!

বরিশালে ঈদের দিনে সরকারি শিশু পরিবারের সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

ত্যাগের মহিমা নিয়ে উদযাপিত হলো মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তর উৎসব ঈদ-উল-আজহা করোনা কালিন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পালিত হচ্ছে ঈদ। আজ ২১ জুলাই বুধবার সকাল ৮ টায় বরিশাল কালেক্টরেট জামে মসজিদে ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। দুপুরে জেলা প্রশাসক শত ব্যস্ততার মাঝেও ছুটে যান নগরীর আমতলা মোড়ে সরকারি শিশু পরিবারের সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন করতে। এসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার নিজ হাতে কোমলমতি শিশুদের মুখে উন্নত মানের খাবার তুলে দেন। তিনি শিশু পরিবারের পাঁচ শতাধিক নিবাসীদের জন্য নতুন পোশাক ও একটি গরু কুরবানির জন্য উপহার দেন। আজ সেই গরুর মাংসের সাথে বাহারি রকমের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারি পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল মোঃ জাবির আহমেদসহ, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় সাজ্জাদ পারভেজ, উপতত্ত্বাবধায়ক সরকারি শিশু পরিবার বালক শ্যামল সেনগুপ্ত, উপতত্ত্বাবধায়ক সরকারি শিশু পরিবার উত্তর ফারজানা রহমানসহ শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD