মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
শেবাচিম হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে অপ্রীতিকর ঘটনা

শেবাচিম হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে অপ্রীতিকর ঘটনা

Sharing is caring!

বরিশাল  : করোনা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসিইউ ওয়ার্ডে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। উত্তেজিত রোগীর স্বজনরা হামলা-ভাঙচুর চালানোর চেষ্ঠা করলে মারা যাওয়া রোগীর তিন স্বজনকে আটক করা হয়।

পরবর্তীতে দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় করোনা রোগী মো. কামরুজ্জামান (৪০) মারা যান। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা। গত ১৩ জুলাই করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে শিফট করা হয়।

প্রত্যক্ষদর্শী আইসিইউ ওয়ার্ডের সিনিয়র নার্স নয়ন জানান, রোগীকে মৃত ঘোষণা করার সাথে সাথে তাদের স্বজনরা রোগী বেডের মনিটর ভাঙচুর এবং তার ছিঁড়ে ফেলেন। এমনকি তারা ইন্টার্ন চিকিৎসক ও দায়িত্বরত নার্সদের উপর হামলা চালানোর চেষ্টা চালায়। এ সময় ৩ জনকে আটক করে কোতোয়ালী থানায় খবর দেয়া হয়।রোগীর স্বজনদের অভিযোগ ছিল, চিকিৎসা অবহেলায় তাদের রোগী মারা গেছে।

তিনি আরো জানান, কোতোয়ালী থানার ওসি নুরুল ইসলাম আসার পর পরিচালকের কক্ষে বসে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়। এ সময় মৃত রোগীর স্বজনরা তাদের দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ায় হাসপাতালের পরিচালক তাদের ক্ষমা করে দিয়ে বিষয়টি মীমাংসা করে দেন।

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোগীর স্বজনরা তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তাছাড়া তারাওতো তাদের স্বজন হারিয়েছেন। মানবিক দিক বিবেচনা করে কোতয়ালী থানার ওসি’র উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD