শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশাল রুপাতলী ও নথুল্লাবাদ থেকে বাস চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি

বরিশাল রুপাতলী ও নথুল্লাবাদ থেকে বাস চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি

Sharing is caring!

বরিশাল রুপাতলীতে শ্রমিক সংঘর্ষে দায়ীদের গ্রেপ্তারের দাবিতে রূপাতলী এবং নথুল্লাবাদ থেকে সব ধরণের বাস চলাচল বন্ধ করেছে মালিক ও শ্রমিকেরা। বিষয়টি নিশ্চিত করেছেন রুপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন। আকস্মিক বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির হতে হচ্ছে যাত্রী সাধারণকে। এর আগে সকাল ১০টার দিকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার রুপাতলী বাস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের দুগ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হলে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এই সংঘাতকে কেন্দ্র করে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সংগঠন। পরবর্তীতে পুলিশ সংঘাতে জড়িতদের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তারের আশ্বাস দিয়ে ৪ ঘণ্টা পরে বাস চলাচল স্বাভাবিক হয়। রুপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন বরিশালটাইমসকে জানান, পুলিশের আশ্বাসের পরেও হামলাকারীদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

এর প্রতিবাদে শুক্রবার সকাল ১০ টা থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক-শ্রমিকেরা। উল্লেখ্য, রুপাতলী বাস শ্রমিক ইউনিয়ন কমিটি থাকার পরেও সাম্প্রতি শ্রমিকলীগ নেতা পরিমল চন্দ্রকে সভাপতি এবং আবু শাহারিয়ার বাবুকে সাধারণ সম্পাদক করে নতুন একটি কমিটি ঘোষণা দেওয়া হয়। কিন্তু পুর্বের কমিটির নেতৃবৃন্দ বা শ্রমিকদের অধিকাংশ এই নয়া কমিটিকে অবৈধ হিসেবে ঘোষণা দিয়ে আসলেও তারা বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD