মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কানে দর্শক প্রতিক্রিয়া দেখে অশ্রুসিক্ত বাঁধন

কানে দর্শক প্রতিক্রিয়া দেখে অশ্রুসিক্ত বাঁধন

Sharing is caring!

অনলাইন ডেক্স: করোনা উপেক্ষা করে দুই বছর পর বসেছে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসর।

কান উৎসবে এবার ইতিহাস গড়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’।

প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে কানের অফিসিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ’-এ জায়গা করে নিয়েছে এটি। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বুধবার (০৭ জুলাই) পালে দো ফেস্টিভ্যাল ভবনের সাল দুবুসি হলে ফ্রান্সের স্থানীয় ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৫ মিনিট) প্রথমবারের সিনেমাটি প্রদর্শিত হয়।

প্রদর্শনী শুরুর আগে ‘রেহানা মরিয়ম নূর’ দেখতে দর্শকদের লম্বা লাইন দেখা যায়। সিনেমা শেষে দর্শকরা দাঁড়িয়ে তালি দিয়ে সিনেমা সংশ্লিষ্টদের অভিবাদন জানান। এমন প্রাপ্তিতে সেখানে উপস্থিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন অশ্রুসিক্ত হয়ে পড়েন।

প্রদর্শনী শেষে এই অভিনেত্রী বলেন, ‘আসলে এই অনুভূতি বলে বোঝাতে পারবো না। অনেকটা ভয়ের মধ্যে ছিলাম।  বিশেষ করে যে সব দর্শকরা সাবটাইটেল দেখে সিনেমাটি বোঝার চেষ্টা করেছেন, তারা যখন আমাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালেন, বাংলাদেশ নিয়ে প্রশংসা করলেন- এইসব বিষয় কখনো বলে বোঝানো যায় না। আজকে আমি আমার মেয়েকে অনেক মিস করছি। ’

কানে বাঁধন ও পরিচালক সাদের সঙ্গে আরও অংশ নিয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’র প্রযোজক জেরেমি চুয়া, সাউন্ড ইঞ্জিনিয়ার শৈব, কালারিস্ট চিন্ময়, প্রোডাকশন ডিজাইনার উজ্জ্বল, সিনেমাটোগ্রাফার তুহিন, একজিকিউটিভ প্রোডিউসার বাবু। প্রদর্শনীর আগে তারা সবাই কানের আকর্ষণীয় লাল গালিচায় হাঁটেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD