শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
কঠোর লকডাউনের মধ্যেও ভোলায় আসছে কর্মহীন মানুষ

কঠোর লকডাউনের মধ্যেও ভোলায় আসছে কর্মহীন মানুষ

Sharing is caring!

ভোলা কঠোর লকডাউনের মধ্যেও রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্রগ্রাম থেকে ভোলায় আসছে কর্মহীন অসহায় মানুষ। তবে থেমে নেই প্রশাসনের কঠোরতা। শহর এবং শহরতলীর রাস্তা ও হাট-বাজারে অভিযান অব্যাহত রেখেছে। জরিমানা করা হচ্ছে খোলা রাখা ব্যবসা প্রতিষ্ঠান গুলোকে। প্রতিদিন ফেরি ও ট্রলারে করে শত শত মানুষ ভোলাতে আসছে। পুলিশী ব্যারিকেডসহ নানা ধরনের বাঁধা পেরিয়ে আসছে এসব মানুষ। চাকুরী না থাকায় অসহায় মানুষ কোন উপায় না পেয়ে শেষ পর্যন্ত গ্রামের বাড়ি চলে আসছে বলে একাধিক ব্যক্তি জানান। তবে ফেরি থেকে নেমে পড়তে হচ্ছে আইশৃংখলা বাহিনীর প্রশ্নর জালে। নানা ধরনের অজুহাতে পার পেতে হচ্ছে এদের। চট্রগ্রাম থেকে আসা মো: সাইফুল্লাহ যাবেন লালমোহন। গত ২০দিন আগে একটি বেসরকারী সংস্থায় চাকুরী নেন। গত ৪ জুলাই চাকরী না থাকায় তিনি দেশে ফিরেছেন। থাকা ও খাবারের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই তিনি ফিরেছেন। অনেক বাঁধা পেরিয়ে ভোলায় পৌছে বোরাক আর মাহেন্দ্রতে করে যাবেন।

একই অবস্থা হানিফ,রাজ্জাকসহ আরো অনেকেরই। অপরদিকে থেমে নেই প্রশাসনের কঠোরতা। শহর থেকে শহরতলীর হাট-বাজার গুলোতে অভিযান চালাচ্ছে মোবাইল কোর্ট র্যাবসহ। এসময় ব্যবসা প্রতিষ্ঠান খোলার কারনে জরিমানা গুনতে হচ্ছে তাদের। এছাড়া নৌ-পথে চলাচল বন্ধ রাখতে ভোলার ইলিশাসহ আশপাশের এলাকায় সাধারন মানুষকে সচেতনমুলক প্রচারনা চালায়। এ সময় কোস্টগার্ড দক্ষিন জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মনজুর-উল- করিম চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD